Pages

Saturday, 3 February 2018

উইন্ডোজের বিকল্প অপারেটিং সিস্টেম হিসাবে লিনাক্স

      

কম্পিউটারের অপারেটিং সিস্টেমের কথা বললেই মাইক্রোসফট উইন্ডোজের কথা মাথায় অাসে। কারণ অপারেটিং সিস্টেমের বাজারের অধিকাংশই দখল করে অাছে বিল গেটসের এই সংস্থা। সাধারণত কোনো কম্পিউটার কেনার পর অামরা উইন্ডোজের সিডি চালিয়ে অামাদের নতুন কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করি। কম্পিউটার বিক্রেতাই অামাদের হয়ে এই কাজটি করে দেন। অামরা অনেকেই এটা জানি না যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম কেনার জন্য অামাদের দাম দিতে হয়। এই দাম দেওয়ার পর মাইক্রোসফট অামাদের একটি লাইসেন্স নম্বর প্রদান করে। বিনামূল্যে উইন্ডোজ ব্যবহারের জন্য অনেকেই বেঅাইনিভাবে বিভিন্ন টরেন্ট ওয়েবসাইট থেকে উইন্ডোজের পাইরেটেড ভার্সন ডাউনলোড করে। এইভাবে বেঅাইনিভাবে ডাউনলোড করা উইন্ডোজ অপারেটিং সিস্টেম কম্পিউটারে ইনস্টল করার পর প্রথমেই যেটা করা হয় তা হল, উইন্ডোজের অটোমেটিক অাপডেট বন্ধ করা। কারণ এটা না করলে ইন্টারনেটের সাথে যুক্ত হওয়ামাত্র মাইক্রোসফট অামাদের বেঅাইনি উইন্ডোজ বন্ধ করে দেবে। অাইনি কোনো পদক্ষেপ না নিলেও তারা সেই কম্পিউটারের অনেক কাজই সীমিত করে দেবে ও কোনোরকম সফটওয়্যার অাপডেট পাঠাবে না। শুনতে সাধারণ মনে হলেও এই অাপডেটগুলি বেশিরভাগক্ষেত্রেই নিরাপত্তাজনিত হয়ে থাকে। অাপডেট বন্ধ করার মাধ্যমে অামরা অামাদের কম্পিউটারের দরজা খুলে দিই বিভিন্ন রকম বিপদ যেমন, ম্যালওয়্যার, স্পাইওয়্যার, র্যানসমওয়্যার ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান, রুটকিট ও হ্যাকারদের জন্য। সম্প্রতিকালের WannaCry ransomware তার বড় প্রমাণ। বাজারচলতি অ্যান্টিভাইরাসগুলিও কোনো অভিজ্ঞ হ্যাকারের হাত থেকে কম্পিউটারের সুরক্ষা করতে অপারগ। তাই অামরা এমন কোনো এক অপারেটিং সিস্টেমের খোঁজ করব যেটা একদিকে বিনামূল্যে পাওয়া যায়, অপরদিকে উইন্ডোজের থেকেও বেশি নিরাপদ। সাথে এটাও দেখব অামাদের প্রয়োজনীয় কাজগুলি ও তার জন্য দরকারী সফটওয়্যারগুলি নতুন অপারেটিং সিস্টেমে কীভাবে ব্যবহার করা যাবে।
     

লিনাক্স অপারেটিং সিস্টেম যে শুধুমাত্র বিনামূল্যেই পাওয়া যায় তা নয়, এটি একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। অর্থাৎ, যে কেউ লিনাক্স ডাউনলোড করে তাতে নিজের ইচ্ছামত পরিবর্তন করে পছন্দমত নাম দিয়ে বিতরণ করতে পারে এমনকি বিক্রয়ও করতে পারে। তাই লিনাক্সের বিভিন্ন রকম সংস্করণ দেখা যায়। এগুলিকে ডিস্ট্রিবিউশন বা ছোট করে ডিস্ট্রো বলা হয়। কয়েকটি বহুল ব্যবহৃত লিনাক্স ডিস্ট্রো হল, উবান্টু, উবান্টু মাটে, লিনাক্স মিন্ট, অার্ক লিনাক্স, ফেডোরা, ডেবিয়ান, মাঞ্জারো, ইত্যাদি। অামদের অ্যান্ড্রয়েডও লিনাক্সের ওপর ভিত্তি করে বানানো। এই ডিস্ট্রোগুলি দেখতে ভিন্ন ভিন্ন হলেও এদের কাজ মোটামুটিভাবে একই এবং যেকোনো লিনাক্স সফটওয়্যার যেকোনো ডিস্ট্রোতে ব্যবহার করা সম্ভব। যাবতীয় উদাহরণ দেখানোর জন্য অামি এখানে উবান্টু মাটে বা উবান্টু মেট ব্যবহার করব। অাপনি অাপনার পছন্দ অনুযায়ী যেকোনো লিনাক্স ডিস্ট্রো ব্যবহার করতে পারেন।


No comments:

Post a Comment